1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাদিস বৃষ্টির সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে দলের সঙ্গে নেইমার, নামলেন না অনুশীলনে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে ঢেলে সাজানো হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী গাছ কাটার বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহতের অভিযোগ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঝরল তিন বন্ধুর প্রাণ শান্তিরক্ষীদের সম্মান, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র ঈদের ছুটিতে পতেঙ্গা সমুদ্রসৈকতে বিপুল সমাগম ঘূর্ণিঝড়ের কবলে কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

গাছ কাটার বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহতের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৯ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুরে পৈতৃক জমিজমার গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় কাজী সিরাজুল ইসলাম (৬২) নামের এক চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজীডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজুল ইসলাম মানিকগঞ্জে চাকরি করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ঘটনায় কাজী মাসুদ রানা (৩৬) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তির জমিতে থাকা গাছ কাটা নিয়ে কাজী পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে শুক্রবার বিকেলে বিরোধের একপর্যায়ে কাজী সুমন (৪২) ও কাজী তুষার (৩৮) ধারালো অস্ত্র নিয়ে কাজী সিরাজুল ইসলাম ও কাজী মাসুদ রানার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজী সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত মাসুদ রানা হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সিরাজুল ইসলামের মরদেহের সুরতহাল প্রস্তুত করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন বলেন, মরদেহ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun