1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আটকের ভয়ে পশ্চিমবঙ্গ সীমান্তে শত শত মানুষের ঢল, বাংলাদেশে ঢোকার আপ্রাণ চেষ্টা শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী নৌ অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি উন্মুক্তের ঘোষণা ট্রাম্পের শান্তিচুক্তির সম্ভাবনায় বিশ্ববাজারে ১৭ শতাংশ কমলো তেলের দাম দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ চেকপোস্ট দেখে পালাতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিশ্বমঞ্চে পাকিস্তানকে ‘একঘরে’ করতে গিয়ে উল্টো বিপাকে ভারত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু মালয়েশিয়ায় ইমিগ্রেশন সিস্টেম বিকল, সীমান্তজুড়ে চরম ভোগান্তি

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনার মাঝেই কমলো তেলের দাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৯ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে নতুন একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। মধ্যস্থতাকারীদের সহায়তায় হওয়া এ সমঝোতার আওতায় বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার কথা রয়েছে। তবে চুক্তিটি এখনও দুই দেশের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এদিকে যুদ্ধবিরতি আলোচনা এগোনোর খবরের মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট বা ০ দশমিক ৩৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩৬ ডলারে নেমে আসে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৩ সেন্ট বা ০ দশমিক ৭১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে বিক্রি হচ্ছে।

এ ছাড়া আগস্ট মাসের ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও ৪৬ সেন্ট বা ০ দশমিক ৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন দেখা যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে ওঠে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২২ ডলারে পৌঁছায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun