1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কাতারে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণে কঠোর আইনি ব্যবস্থা ও জেল-জরিমানা হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে রাজপথের হুমকির চেয়ে সংসদে পরামর্শের আহ্বান রিজভীর ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারপ্রধান জর্জিয়া মেলোনি, ভাঙলেন বারলুসকোনির রেকর্ড যুক্তরাজ্যের রানকর্নে দুই ট্রাকভর্তি ৪০ হাজার লিটার বিয়ার সম্পদ সংক্রান্ত ঘটনায়, তদন্তে পুলিশ যুব ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে, দায়িত্ব পেলেন আতিকুর নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার র‌্যাব বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের বিল সংসদে উত্থাপন বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও এক পথচারী

দেশে ফিরেছেন ৩২,৮৩২ জন বাংলাদেশি হাজি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৬ জুন, ২০২৬

পবিত্র হজ পালন শেষে গতকাল (শুক্রবার) পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৩২ হাজার ৮৩২ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এ পর্যন্ত হজের মোট ৭৮টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের ২৮টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৩১টি এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে করে হাজিগণ দেশে ফিরেছেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২৯ হাজার ৫০৪ জন হাজি দেশে এসে পৌঁছেছেন। 

চলতি বছর হজ পালনকালে সৌদি আরবে মোট ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেন। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। হজযাত্রীদের ৩৫ জন মক্কায়, ১২ জন মদিনায় ও একজন জেদ্দায় মারা গেছেন। 

এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৩৬০ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৩ জন হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৫৭ হাজার ২০২ জন হাজিকে চিকিৎসা দিয়েছে। মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক সেবা দিয়েছে ২৬ হাজার ৩৫ জন হাজিকে ।

এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজযাত্রার কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে।

ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun