1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ফিরেছেন ৩২,৮৩২ জন বাংলাদেশি হাজি পরিবহণ ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ডিজেলের দাম বাড়ানো হয়নি: উপদেষ্টা জাহেদ উর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গঠনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় মনোনীত হলেন ইয়ামাল বিশ্বকাপে জাতীয় সংগীতের সময় ২৬ জনের পুরো দলকে মাঠে রাখার ঘোষণা ফিফার তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম মেক্সিকোতে মাঠের খারাপ অবস্থার কারণে অনুশীলন ভেন্যু পরিবর্তন করল জাপান বিশ্বকাপে খেলোয়াড় পাঠানো ক্লাবগুলোর জন্য অর্থ বরাদ্দ বাড়াল ফিফা

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গঠনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৬ জুন, ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (জিইএফ)-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার উজবেকিস্তানের সমরখন্দ শহরে অনুষ্ঠিত জিইএফ সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের উৎসসমূহ সঠিকভাবে চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

তিনি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

বক্তব্যে তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।

পাশাপাশি প্রকৃতি-ভিত্তিক সমাধান ও বাস্তুতন্ত্রভিত্তিক অভিযোজন কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জিইএফ-এর লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গিকারবদ্ধ।

এ লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সমরখন্দে অনুষ্ঠিত জিইএফ সম্মেলনে ১৮৬টি সদস্য দেশের প্রতিনিধি, পরিবেশবিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun