1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
নেপালে বন্যা ও হিমবাহ ধস: দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো নিয়ে সংকটে জাতিসংঘ ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত: তেহরানের দাবি সিরাজগঞ্জ আদালতে হাজতখানা থেকে লাফিয়ে পালানোর ঘটনায় চাঞ্চল্য ওয়াসিম আকরামের শিষ্য ইরফান পাঠান এখন পাকিস্তানকে নিয়ে কেন এত সরব? ৫ সেপ্টেম্বরের লংমার্চ: গাড়ির সংখ্যা কমিয়ে ১ হাজারে নামাল ১১ দলীয় ঐক্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তি: যা জানা জরুরি সেপ্টেম্বর ২০২৬: কাতারে কনসার্ট, খেলাধুলা ও বর্ণিল উৎসবের জোয়ার সরকারি কর্ম কমিশনের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া

গ্রীষ্মের তাপ ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানে প্রভাব ফেলবে না : হ্যারি কেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৮ জুন, ২০২৬

অধিনায়ক হ্যারি কেন বলেছেন, ইংল্যান্ড দলের বিশ্বকাপে মিশনে এবারের আসরে আলোচিত উচ্চ তাপমাত্রা কোনো প্রভাব ফেলবে না বলে।

বিশ্বকাপের আগে কেন দুর্দান্ত ফর্মে রয়েছেন। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১-০ গোলের জয়ে তাঁর অসাধারণ হেড থেকেই ম্যাচের একমাত্র গোলটি আসে। ক্লাব ও দেশের হয়ে চলতি মৌসুমে এটি ছিল তাঁর ৬৭তম গোল।

ইংল্যান্ডের কোচ থমাস টাচেল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে দলের কিছুটা “ফ্রিস্টাইল” ফুটবল নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তবে খারাপ মানের মাঠে কোনো চোট ছাড়াই ম্যাচ শেষ করতে পারাটা ছিল ইতিবাচক দিক।

কেন স্বীকার করেছেন যে মাঠটি কিছুটা “আঠালো” ছিল এবং ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলোয়াড়দের ঘাম ঝরাতে হয়েছে। তবে তাঁর মতে, আবহাওয়া নিয়ে যে আলোচনা হচ্ছে তা অতিরঞ্জিত।

তিনি বলেন, “সত্যি বলতে, আমার মনে হয়না গরমটা খুব বেশি সমস্যা হযয়েছে। অবশ্যই আমরা অনুশীলনের মাধ্যমে এর সঙ্গে মানিয়ে নিচ্ছি। প্রথম কয়েক দিন পর থেকেই আমার মনে হয়েছে বেশিরভাগ খেলোয়াড় এই পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে। আজও মাঠে অবস্থাটা খুব খারাপ মনে হয়নি। তাই আমার মনে হয় এটা এমন একটি বিষয় যা নিয়ে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমরা সবাই পেশাদার ফুটবলার। আমরা এবং কোচিং স্টাফ মিলে টুর্নামেন্টের জন্য যথাযথ প্রস্তুতি নিয়েছি। প্রথম ম্যাচের আগে আমাদের হাতে আরও প্রায় ১০ দিন সময় আছে। এই পরিবেশেই অনুশীলন চলবে। তাই টুর্নামেন্ট শুরু হলে এটি কোনো প্রভাব ফেলবে না বলে আমি মনে করি।”

ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন তিনি বর্তমানে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবং বিশ্বকাপ শুরু হওয়ার জন্য মুখিয়ে আছেন।

কেন বলেন, “ইংল্যান্ডের হয়ে খেলা আমার সবচেয়ে প্রিয় কাজ। আমি এই জার্সি অত্যন্ত গর্বের সঙ্গে পরি, অধিনায়কের আর্মব্যান্ডও একই গর্ব নিয়ে ধারণ করি। আমি আমার সতীর্থ, কোচিং স্টাফ, সমর্থক এবং দেশের জন্য সঠিক উদাহরণ স্থাপন করার চেষ্টা করি। আরেকটি বিশ্বকাপে একটি নতুন দলকে নেতৃত্ব দেওয়া অবশ্যই বিশেষ অনুভূতি। আমরা অনেক উচ্চ প্রত্যাশা নিয়ে টুর্নামেন্টে এসেছি। তাই আমি শুধু বিশ্বকাপ শুরুর অপেক্ষায় আছি। আমি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অনুভব করছি এবং টুর্নামেন্ট শুরুর অপেক্ষা আর শেষ হচ্ছেনা।”

ইংল্যান্ড ১৭ জুন ডালাসে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। দলটি গত সোমবার ফ্লোরিডায় পৌঁছে প্রস্তুতি শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun