1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে বিশেষ টিম কাজ করছে গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি বোয়িং থেকে আরও বিমান কেনার পরিকল্পনা সরকারের যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টে কাতারের আমিরের নামে ইনোভেশন সেন্টারের দণ্ডিত আসামিদের বিদেশ থেকে ফেরাতে উদ্যোগ নেবে ট্রাইব্যুনাল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বাধ্যবাধকতা থাকছে না সিলেটে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগতার অজানা শৈশব: অভিনয়ে হাতেখড়ি যে চার সিনেমায় বাংলাদেশে সাফ ফুটবলের সূচি: ৫ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ মদিনায় বিশাল খনিজ সম্পদের খনি পেল সৌদি আরব

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, উঠতে পারে ১২ প্রকল্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক চলছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। অবকাঠামো, পানিসম্পদ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প অনুমোদন পেতে পারে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগে প্রকল্পটি অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও শিশু স্বাস্থ্য সুরক্ষা আরো শক্তিশালী করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২ নামে নতুন প্রকল্প প্রস্তাব উঠছে একনেকে। শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে নেওয়া এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে আগামী জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত।

এ ছাড়া আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণসহ আরও কয়েকটি বড় প্রকল্পও অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun