1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও ইইউর মধ্যে অংশীদারিত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর পররাষ্ট্রমন্ত্রীর সফর থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানাল মস্কো উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে : কৃষিমন্ত্রী ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী 

ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় বিভাগের একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেছেন।

আজ বুধবার সকালে প্রতিনিধি দলটি ঝিনাইদহের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মাজহারুল ইসলাম, সদস্য সচিব উপল সীজার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি সিনিয়র সহকারী সচিব সঞ্জীব এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা।

বিশেষ টিমের সদস্যরা জেলা শহরের উপকণ্ঠে চুটুলিয়া মোড় সংলগ্ন মাঠ, মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস) এলাকা, ঝিনাইদহ-কুষ্টিয়া রোড সংলগ্ন ঝিনাইদহ ক্যাডেট কলেজের উত্তর পাশের খাস জমি এবং শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৩১ একর খাস জমি পরিদর্শন করেন।

পরে টিমের সদস্যরা শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারের নিকটে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পশ্চিম পাশের একটি জমি পরিদর্শন করেন।

এ সময় পরিদর্শন টিমের সঙ্গে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, ডা. হাসানুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

সংশ্লিষ্টরা জানান, মেডিকেল কলেজ স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের লক্ষে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। মেডিকেল কলেজটি জেলা শহর সংলগ্ন স্থানে প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এরই মধ্যে মেডিকেল কলেজটি জেলা শহরে স্থাপনের জন্য কয়েক বছর যাবত জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আন্দোলন সংগ্রামসহ মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে।

জেলাবাসীর দাবি, শহর সংলগ্ন চুটলিয়ার মোড়ের মাঠে, ম্যাটস ভবন সংলগ্ন জমিতে অথবা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৩১ একর খাস জমিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলে জেলার সকল উপজেলার মানুষ সমান সুযোগ পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun