1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
মিরপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু: ঘটনায় জড়িত সন্দেহে আটক ১ নেপালের বন্যায় যেভাবে টিকে গেল সবুজ বহুতল ভবন: প্রকৌশলবিদ্যার বিস্ময় কেপ ভার্দেতে মর্মান্তিক বাস দুর্ঘটনা: ২৫ শিশু-কিশোরসহ নিহত বহু আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের টাকা ফেরত শুরু: ছয় দিনে ৭৫ হাজার আবেদন প্রেক্ষাপট: মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ইরানি হামলার আশঙ্কায় মার্কিন সামরিক ডিভাইসে ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় মারুফার দুর্দান্ত বোলিংয়ের পরও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ ইরান যুদ্ধ আরও ছয় মাস দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সতর্কতা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৫৮

শহীদ জিয়াকে মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব নয় : শাবিপ্রবি উপাচার্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে ক্রান্তিকালে নিজের ও পরিবারের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

তার এই ঘোষণা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিল এবং মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এ কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব নয়।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ আছেন, কিন্তু দেশে একটি মাত্র পরিবার আছে এবং তাদের নেতৃত্বে একটি দল আছে যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তারা দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, তিনি দেশের জন্য আন্দোলন করেছেন, স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। 

তিনি বাংলাদেশের আপসহীন নেত্রী হিসেবে সর্বস্তরের মানুষের কাছে পরিচিত। পাশাপাশি জুলাই আন্দোলনে তার সুযোগ্য সন্তান তারেক রহমানের যে সাহসী ভূমিকা ছিল, সেই কারণে অনেক রাজনৈতিক দলের নেতারা তাকে এই আন্দোলনের মূলকারিগর হিসেবে অভিহিত করছেন।

উদযাপন কমিটির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং স্মারক বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun