1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা শ্রীপুরে ১২০ ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবলসহ তিনজন খুলনায় পৃথক ঘটনায় যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২ দিল্লিতে ১ নভেম্বরের জনসভা পেছাতে রাহুল গান্ধীকে ব্যবসায়ীদের অনুরোধ এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা: আসছে বড় ধরনের অস্থিরতা

জোহানেসবার্গের কাছে বন্দুক হামলায় নিহত ১২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে এক বস্তি এলাকায় বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ বুধবার এ তথ্য জানায়।

জোহানেসবার্গ শহরের কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্বে ক্লিভল্যান্ড নামে একটি এলাকায় এ হামলা চালানো হয়।

অপরাধপ্রবণ দেশটিতে এটি সর্বশেষ বন্দুক হামলার ঘটনা। দক্ষিণ আফ্রিকায় গড়ে প্রতিদিন ৬০টিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়।

জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানান, মঙ্গলবার রাত ১১টার কিছু পর ১০ জনের বেশি সশস্ত্র ব্যক্তি একটি গাড়িতে করে ওই এলাকায় আসে। এরপর তারা বসতিটিতে ঢুকে হামলা চালায়।

তিনি বলেন, ‘সন্দেহভাজনরা বসতির দুই প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর একই গাড়িতে করে তারা পালিয়ে যায়।’

পুলিশ কর্মকর্তা কর্নেল ডিমাকাতসো নেভহুহুলউই বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, এ হামলায় ১২ জন নিহত হয়েছেন।’

তিনি জানান, ঘটনাস্থলেই আট জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও তিন জন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত ঘোষণা করা হয়। 
আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun