1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার প্রতিরোধে সুনামগঞ্জে আলোচনা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার প্রতিরোধে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন,  মৎস্য কর্মকর্তা ড. আল-মিনান নূর, ইসলামী ফাউন্ডেশন সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ,  জেলা তথ্য অফিসার শুভ রায় সুমন, শিশু একাডেমির কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী, ইমাম মাওলানা আব্দুর রকিব, লিডার ফায়ার সার্ভিস মো. সোহেল রানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করতে হবে। কোনোভাবেই যাহাতে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন কোনো বক্তব্য উপস্থাপন, তথ্য বিকৃত করতে না পারে সেজন্য আইজনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। পারিবারিক ও সামাজিক বন্ধনকে আরো দৃঢ় হতে হবে। মেধাবী শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা সবাইকে দেশপ্রেমিক হতে হবে। তাহলেই সমাজ থেকে সমস্ত অনৈতিক কর্মকান্ড রোধ করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun