1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী

সাতক্ষীরায় সুন্দরবন থেকে ৮৭৭ কুইন্টাল মধু ও ২৬৩ কুইন্টাল মোম সংগ্রহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ৮৭৭ কুইন্টাল মধু ও ২৬৩ কুইন্টাল মোম সংগ্রহ করা হয়েছে। বিগত বছরের তুলনায় এবার প্রায় আড়াই কুইন্টাল মধু ও প্রায় সাড়ে ৬ কুইন্টাাল মোম বেশী সংগ্রহ করা হয়েছে।  

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরনের জন্য চলতি বছর মাট ২৬০টি পাশ সংগ্রহ করেন মৌয়ালরা। এর বিপরীতে একহাজার ৭৫৪ জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করেন। চলতি অর্থবছরে এ রেঞ্জে ৮৭৭ কুইন্টাল মধু ও ২৬৩ দশমিক ১০ কুইন্টাল মোম সংগ্রহ করা হয়েছে। যা থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এবছর মৌয়ালরা রাজস্ব হিসেবে প্রতি কুইন্টাল মধুর জন্য একহাজার ছয়শ’ টাকা এবং প্রতি কুইন্টাল মোমের জন্য দুইহাজার দুইশ’ টাকা জমা দিয়েছেন। 

এছাড়া বিগত ২০২৪-২৫ অর্থবছরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৮৫৪ দশমিক ৫০ কুইন্টাল মধু এবং ২৫৭ দশমিক ৫০ কুইন্টাল মোম আহরণ করা হয়। যা থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছিল প্রায় ১৮ লাখ টাকা। 

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, মৌয়ালরা সুন্দরবনের পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটার মতো অভারণ্য ছাড়া অন্যসব এলাকা থেকে এবার মধু সংগ্রহ করেছেন। মৌয়ালরা যাতে নির্বিঘ্নে মধু সংগ্রহ করতে পারেন সেজন্য তাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে টহল জোরদার করাসহ ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। 

তিনি আরো জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে চলতি অর্থবছরে ৮৭৭ কুইন্টাল মধু ও ২৬৩ কুইন্টাল মোম সংগ্রহ করা হয়েছে। যা থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun