1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় যেভাবে টিকে গেল সবুজ বহুতল ভবন: প্রকৌশলবিদ্যার বিস্ময় কেপ ভার্দেতে মর্মান্তিক বাস দুর্ঘটনা: ২৫ শিশু-কিশোরসহ নিহত বহু আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের টাকা ফেরত শুরু: ছয় দিনে ৭৫ হাজার আবেদন প্রেক্ষাপট: মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ইরানি হামলার আশঙ্কায় মার্কিন সামরিক ডিভাইসে ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় মারুফার দুর্দান্ত বোলিংয়ের পরও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ ইরান যুদ্ধ আরও ছয় মাস দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সতর্কতা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৫৮ জীবনযাত্রার মান সূচকে বিশ্বসেরা কাতারের অভাবনীয় সাফল্য: মধ্যপ্রাচ্যে প্রথম, বিশ্বে চতুর্থ

চিকিৎসা ক্ষেত্রে চলচ্চিত্র নির্মাণে ডাক্তারদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান ডা. জাহেদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

চিকিৎসার নানাবিধ সংকট ও জটিল প্রক্রিয়াগুলোর সফল ফলো-আপ এবং উন্নত ডকুমেন্টেশনের জন্য চিকিৎসা বিষয়ক চলচ্চিত্র নির্মাণে ডাক্তারদের নিজস্ব সম্পৃক্ততা ও আগ্রহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার, পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতাকে চিকিৎসা বিদ্যা শেখানোর চেয়ে একজন চিকিৎসককে চলচ্চিত্রের প্রাথমিক বিষয়গুলো শেখানো তুলনামূলক সহজ। এর মাধ্যমে বাস্তবসম্মত ডকুমেন্টারি ফিল্ম তৈরি করা সম্ভব।’

আজ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ‘বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন এবং এর মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধি, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘ভৌগোলিক বা ডিসকভারি চ্যানেলে আমরা প্রায়ই দেখি বিভিন্ন জটিল রোগের ফলো-আপ এবং চিকিৎসার নিখুঁত প্রক্রিয়াগুলো অত্যন্ত সুন্দরভাবে ডকুমেন্টারি আকারে তুলে ধরা হয়। আমাদের দেশেও এ ধরনের কাজের প্রচুর সুযোগ রয়েছে। চিকিৎসকরা যদি চলচ্চিত্রের বেসিক আইডিয়াগুলো রপ্ত করতে পারেন, তবে তাদের অভিজ্ঞতার আলোকে অনেক মানসম্পন্ন প্রামাণ্যচিত্র তৈরি সম্ভব, যা সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।’

উপদেষ্টা বলেন, ‘জরুরি মুহূর্তে মানুষের জীবন বাঁচানোর প্রাথমিক সুযোগটি কিন্তু চিকিৎসকদের চেয়ে সাধারণ মানুষের হাতেই বেশি থাকে। উন্নত বিশ্বেও তাৎক্ষণিকভাবে ডাক্তার পৌঁছানো সম্ভব হয় না। তাই এই জীবনরক্ষাকারী ট্রেনিংগুলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে।’

তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী এবং বাজেট সংক্রান্ত কাজের সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি এ ধরনের জনবান্ধব ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি চিকিৎসকদের এই  সৃজনশীল উদ্যোগের সাথে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা বজায় রাখার আশ্বাস দেন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর গণযোগাযোগ বিভাগের প্রভাষক আল আমিন রাকিব।

কর্মশালায় আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক ডা. বুলবুল বিশ্বাস এবং আইইউবি’র মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান ইমরান ফেরদৌস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun