1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

উদ্বোধনী ম্যাচ উপলক্ষে স্কুল বন্ধ ও ঘরে বসে কাজের নির্দেশ মেক্সিকো প্রেসিডেন্টের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে মেক্সিকো সিটির সব স্কুলে ক্লাস স্থগিত করা হয়েছে এবং সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে রাজধানী শহরের যানজট কমাতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম একটি বিশেষ ডিক্রি জারি করেছেন।

এই নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি- সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সব স্তরের স্কুল-কলেজ বন্ধ থাকবে।

সরকারি দপ্তরে কর্মরত ফেডারেল কর্মচারীদের জন্য দূর থেকে কাজ করার ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে বেসরকারি খাতেও খুব একটা জরুরী নয় এমন কার্যক্রমের ক্ষেত্রে কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দিতে আহ্বান জানানো হয়েছে।

প্রেসিডেন্ট শিনবম বলেন, “এই ডিক্রির উদ্দেশ্য হলো যাতে বিশ্বকাপের দিন উদ্বোধনী অনুষ্ঠান কোনও যানজট বা সমস্যার সম্মুখীন না হয়।”

সরকারি কর্মকর্তারা জানান, এই পদক্ষেপের লক্ষ্য হলো রাজধানীর বাসিন্দা এবং বিশ্বকাপ উপলক্ষে আগত পর্যটকদের জন্য সড়ক নিরাপত্তা ও যাতায়াত সুবিধা আরও উন্নত করা।

এই ব্যবস্থা শুধুমাত্র টুর্নামেন্টের উদ্বোধনী দিনের জন্য কার্যকর থাকবে। প্রথম ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সহ-আয়োজক মেক্সিকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun