1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে বিশেষ টিম কাজ করছে গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি বোয়িং থেকে আরও বিমান কেনার পরিকল্পনা সরকারের যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টে কাতারের আমিরের নামে ইনোভেশন সেন্টারের দণ্ডিত আসামিদের বিদেশ থেকে ফেরাতে উদ্যোগ নেবে ট্রাইব্যুনাল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বাধ্যবাধকতা থাকছে না সিলেটে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগতার অজানা শৈশব: অভিনয়ে হাতেখড়ি যে চার সিনেমায় বাংলাদেশে সাফ ফুটবলের সূচি: ৫ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ মদিনায় বিশাল খনিজ সম্পদের খনি পেল সৌদি আরব

কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন উপসচিব মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পালনের লক্ষ্যে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)-এর সহকারী প্রকল্প পরিচালক মো. মাসুদুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

গতকাল (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পালনের লক্ষ্যে তাকে কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ আদেশে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ (১৪ এপ্রিল ২০২৬) উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন।

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়।

প্রসঙ্গত, কৃষক কার্ড হল সরকারের একটি ডিজিটাল পরিচয় ও সেবাভিত্তিক কর্মসূচি, যার মাধ্যমে কৃষকদের তথ্যভা-ার তৈরি করা হচ্ছে।

এ কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা বার্ষিক নগদ সহায়তা, সহজ শর্তে কৃষিঋণ, ভর্তুকিপ্রাপ্ত কৃষি উপকরণ, সেচ সুবিধা এবং অন্যান্য কৃষি সেবা গ্রহণ করতে পারবেন।

প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun