1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা শ্রীপুরে ১২০ ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবলসহ তিনজন খুলনায় পৃথক ঘটনায় যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২ দিল্লিতে ১ নভেম্বরের জনসভা পেছাতে রাহুল গান্ধীকে ব্যবসায়ীদের অনুরোধ এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা: আসছে বড় ধরনের অস্থিরতা

গাইবান্ধায় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

গাইবান্ধায় রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত মোট ৪৫টি ব্যবসা প্রতিষ্ঠান গতকাল বুধবার বিকেলে উচ্ছেদ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট রেল বিভাগের কর্মকর্তারা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় এস্টেট অফিসার মনজুর হোসেনের নেতৃত্বে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন বাসস’কে বলেছেন, স্টেশনের আশপাশের এলাকার একদল বাসিন্দা স্টেশনের জমিতে অবৈধভাবে আধা-পাকা ও টিনের চালার ঘরবাড়ি নির্মাণ করে তাদের ব্যবসা কার্যক্রম চালাচ্ছিল। তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেয়ার জন্য বাড়ির মালিকদের বিভাগ থেকে বারবার দাপ্তরিক চিঠি দেয়া হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে তিনি জানান।

পরে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্ছেদের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, সেই অনুযায়ী বুধবার এখানকার রেল স্টেশন এলাকা থেকে অবৈধ প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসস’কে বলেছেন, জেলা পুলিশ শান্তিপূর্ণভাবে স্টেশন এলাকা থেকে প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করতে কর্মকর্তাদের সহায়তা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun