1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন এবং সরকারি-বেসরকারি কাজের সমন্বয় সাধনের লক্ষ্যে মাসিক এনজিও বিষয়ক সমন্বয় সভা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। 

 এসময় জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা তাদের বিগত মাসের কাজের অগ্রগতি এবং আগামী মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। 

যে সব এনজিও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে তাদের সরকারি কারিকুলামে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্যসেবা বৃদ্ধি, আত্মহত্যা প্রবণতা কমানো, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন ও পাচার প্রতিরোধে এনজিওগুলোকে মাঠ পর্যায়ে উঠান বৈঠক করার আহ্বান জানানো হয়। সভায় মাঠ পর্যায়ের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এনজিওগুলোর প্রতিটি প্রকল্প যাতে সাধারণ মানুষের প্রকৃত কল্যাণে আসে, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়। 

নয়ন কুমার রাজবংশী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এনজিওগুলো সরকারের সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। চুয়াডাঙ্গা জেলার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিটি এনজিওকে স্বচ্ছতার সাথে তাদের অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এনজিও সমূহকে মাদকবিরোধী, বাল্যবিবাহ প্রতিরোধ, আত্মহত্যা  প্রবণতা কমানো, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু পাচার ইত্যাদি বিষয় নিয়ে উঠান বৈঠক, সভা ও সেমিনার করতে হবে। 

সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহা, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মাহমুদ হাসান, পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, টিটিসি ইন্সট্রাক্টর আনোয়ার কবীর,  জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ইমতিয়াজ আলী, জেলা সমবায় পরিদর্শক জেসমিন আরা খাতুন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, ওয়েব ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হানসহ এনজিও সমূহের প্রতিনিধিবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun