1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন পুলিশ প্রশাসনে সিন্ডিকেটের দৌরাত্ম্য: অফিসার কেনাবেচার অভিযোগ ইরানের পিকঅ্যাক্স স্থাপনায় হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্সেনালের সেট-পিস রুখতে চেলসির অভিনব প্রস্তুতি: রাগবির ট্যাকল প্যাড ব্যবহারে আলোনসোর কৌশল হিমালয়ে বিপর্যয়: কেন ঘটল এই ‘হিমালয়ান সুনামি’, আগাম সতর্কতা কি সম্ভব? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: ভারত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, ক্ষুব্ধ রোগীরা সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার দিন শেষ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনপন্থি আন্দোলনে যুক্ত থাকায় ৮৪ বছর বয়সী ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান সুপেয় পানির তীব্র সংকটে ইসরায়েল: ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ শোধনাগার

বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন ইয়ামাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ইনজুরি কাটিয়ে দলে ফিওে আসতে এবং বিশ্বকাপে অভিষেকের জন্য মুখিয়ে আছে লামিন ইয়ামাল। স্পেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর এইটর কারানকা এই তথ্য দিয়েছেন। 

বার্সেলোনার ১৮ বছর বয়সী তারকা উইঙ্গার ইয়ামাল ২২ এপ্রিল হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন। 

স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে সপ্তাহের শুরুতে বলেছেন সোমবার কেপ ভার্দের বিপক্ষে বিশ^কাপে স্পেনের প্রথম ম্যাচে ইয়ামালের ফিট হয়ে ফিরে আসার আশা করা হচ্ছে। যদিও ইয়ামালের মূল একাদশে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। 

অনুশীলনের সময় কারানকা গণমাধ্যমে বলেছেন, ‘অবশ্যই একজন খেলোয়াড় সবসময়ই মাঠে থাকতে চায়। আমরা ইয়ামালের সাথে এ বিষয়ে কথা বলেছি। বিশ্বকাপে মাঠে নামতে সে যে কি পরিমান মুখিয়ে আছে তা কল্পনাও করা যাবেনা। এটা তার বিশ্বকাপ এবং দলের সবাই তাকে সহযোগিতা করতে চায়। কিন্তু লুইস ও তার মেডিকেল টিমই শেষ পর্যন্ত ইয়ামালের বিষয়ে সিদ্ধান্ত নিবে।’

শুধুমাত্র ইয়ামাল নয়, স্পেন দলে আরও ইনজুরি সমস্যা আছে। নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনোজের সাথে ইয়ামালও গত সোমবার মেক্সিকোর বিরুদ্ধে ৩-১ গোলে প্রীতি ম্যাচে ডাগআউটে ছিলেন না। 

২০১০ সালের বিজয়ী স্পেন গ্রুপ-এইচ’এ দক্ষিণ আফ্রিকা ও উরুগুয়েরও মোকাবেলা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun