1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় খাতে ১৪৫৭ কোটি ৮২ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব বিমান ও পর্যটন খাতে ১,৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আইএইচফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে মালদ্বীপকে হারাল বাংলাদেশ ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন বিশ্বকাপের আগে থিয়েরি অঁরি ও পেলের নামে সড়কের নামকরণ করল নিউইয়র্ক সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা  ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করবে সরকার চিকিৎসা যন্ত্রপাতির কাঁচামালে রেয়াতি সুবিধা প্রদান, কমতে পারে মর্চুয়ারির শুল্ক

বিশ্বকাপ শুরুর আগে প্রশ্নের মুখে ফিফা প্রধান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ শুরুর আগের এক সংবাদ সম্মেলনে ভিসা-সংক্রান্ত জটিলতা ও আকাশছোঁয়া টিকিটমূল্য নিয়ে সমালোচনাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন।

এস্তাদিও আজতেকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে মেক্সিকো সিটিতে কথা বলতে গিয়ে ইনফান্তিনো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৮ দলের এই বিশ্বকাপের আয়োজনের পক্ষে সাফাই গেয়েছেন।

বিশ্বকাপের টিকিটের অত্যধিক মূল্য নিয়ে ফিফা ও ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কড়াকড়ির কারণে একজন শীর্ষ রেফারি, ইরান দলের কর্মকর্তারা এবং কিছু সমর্থক যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

ইনফান্তিনো দাবি করেন টুর্নামেন্টের টিকিটের মূল্য কিছু ক্ষেত্রে ৩০,০০০ ডলারেরও বেশি যথাযথভাবেই নির্ধারণ করা হয়েছে। সমালোচনার পরিপ্রেক্ষিতে ৬০ ডলারের কিছু টিকিটও বাজারে ছাড়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি শুধু বলতে চাই, আমাদের ৬০ ডলারের প্রবেশমূল্য আমেরিকার যেকোনো বড় ক্রীড়া প্রতিযোগিতার প্লে-অফ পর্যায়ের সর্বনিম্ন টিকিটমূল্য।”

তিনি আরও বলেন, “আমাদের গড় টিকিটমূল্য ৫০০ ডলারেরও কম, যা গড় হিসেবে আমেরিকার অন্যান্য বড় ক্রীড়া ইভেন্টগুলোর তুলনায়ও কম।”

ইনফান্তিনো সোমালিয়ার বিশ্বকাপ রেফারি ওমর আরতানেকে ঘিরে বিতর্ককেও হালকাভাবে দেখেন। গত শনিবার তিনি মিয়ামিতে পৌঁছানোর পর মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

পরবর্তীতে ফিফা নিশ্চিত করে যে আরতান টুর্নামেন্টে কোনো দায়িত্ব পালন করবেন না। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তিনি সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

ইনফান্তিনো বলেন, “সোমালিয়ার রেফারির সঙ্গে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি না। 

কখনও কখনও শান্ত থাকা এবং ধৈর্য ধরা ভালো। আমরা সব সমস্যার সমাধানের চেষ্টা করি। তাৎক্ষণিকভাবে সমালোচনা শুরু করলে অনেক সময় সমাধান খোঁজার পরিবর্তে উল্টো ফল হয়।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাত চলমান থাকা সত্ত্বেও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণকে ইনফান্তিনো ফিফার একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, “অনেকে বলছিল ইরান বিশ্বকাপে আসতে পারবে না। চ্যালেঞ্জ ছিল, কাজটা সহজ ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ইরান খেলতে এসেছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun