1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বুধবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মেরিনা আক্তার (২২), মো. জয়নাল আবেদিন (৩২), আমিরুল ইসলাম জুয়েল (৩৫), মো. রবিউল ইসলাম (৪৫), মো. মাহবুব আলম মানিক (৩৮), মো. নজরুল ইসলাম (৪৭), এম নাজমুল হক (৬০), মো. ছোটন (৩২), নুর হোসেন (৫৫), মো. আল আমিন (৩৫), আলমাছ গাজী (৪৫), মো. আব্বাস খান (৪৪) ও মো. শান্ত।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun