1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা শ্রীপুরে ১২০ ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবলসহ তিনজন খুলনায় পৃথক ঘটনায় যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২ দিল্লিতে ১ নভেম্বরের জনসভা পেছাতে রাহুল গান্ধীকে ব্যবসায়ীদের অনুরোধ এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা: আসছে বড় ধরনের অস্থিরতা

রাজশাহীতে পানের বরজে গাঁজা চাষ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬টি গাঁজা গাছসহ সাহাবুর মোল্লা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পুঠিয়ার কাজুপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. মমিন মোল্লার ছেলে। 

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসস’কে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার সাহাবুর মোল্লা নিজের পানের বরজের ভেতর দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা গাছের চাষাবাদ করে আসছিলেন। র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬টি গাঁজা গাছ জব্দ করে এবং তাকে গ্রেপ্তার করে। গাছগুলোর আনুমানিক ওজন ৪ কেজি ৫শ’ গ্রাম এবং গাছগুলোর উচ্চতা প্রায় ১২ ফুট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুর স্বীকার করেছেন তিনি অর্থনৈতিক লাভের আশায় বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে গোপনে তার জমিতে গাঁজা চাষ করে আসছিলেন। নিয়মিত মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গেও তিনি জড়িত। এই ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন  রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun