1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ শিক্ষক মিলনায়তনে ‘থাপ্পড়-যুদ্ধ’! নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে অধ্যক্ষ-শিক্ষকের হাতাহাতির ভিডিও ভাইরাল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ  সিরাজদিখানে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং’ অনুষ্ঠিত বিজ্ঞান ও উদ্ভাবনে মুখর মহম্মদপুর ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী  শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে তেহরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। শেয়ার বাজারে উত্থান দেখা দেয় এবং অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। যদিও ইরানের অবস্থান অস্পষ্টই থেকে যায়। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, তেহরান ‘চুক্তিটি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা সফল হয়েছে এবং  সমঝোতা অনুমোদন পেয়েছে। 

তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় ইরানের ওপর নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে।

তিনি বলেন, চুক্তির বিস্তারিত বা সূক্ষ্ম বিষয়গুলো যুক্তরাষ্ট্র ও এর আঞ্চলিক মিত্রদের মাধ্যমে ইতোমধ্যে অনুমোদিত হয়েছে; এর মধ্যে ইসরাইলও রয়েছে।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছে, গত দুই মাসে ট্রাম্প অন্তত ৩৮ বার এমন চুক্তির ঘোষণা দিয়েছেন, যা বাস্তবে হয়নি।

দেশটি সতর্ক করে জানায়, ‘ইরান কোনো সম্ভাব্য সমঝোতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত ট্রাম্পের এই বিষয়ে দেওয়া যেকোনো খবরকে তার আগের বার্তাগুলোর মতোই বিবেচনা করা উচিত।’

পরে ট্রাম্প তার বক্তব্য আরও জোর দিয়ে বলেন, সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি চুক্তিটি অনুমোদন করেছেন কি না, তখন তিনি বলেন, ‘আমি যতদূর জানি, উত্তরটি হ্যাঁ।’

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, ‘ইসরাইলি নেতা ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সমঝোতা চুক্তিতে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংসের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun