1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
নারী জুনিয়র এশিয়া কাপ হকি: চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ দশম বর্ষে পদার্পণ করল দৈনিক সুনামগঞ্জের সময়: বর্ণাঢ্য আয়োজনে উদযাপন রিজওয়ান-ইমামদের বাদ দেওয়ার সিদ্ধান্ত আমার নয়: পাকিস্তান কোচ মাইক হেসন রিয়াল বেতিসের কাছে রিয়ালের হার: এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে কেন বিতর্ক? লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম বোয়িং বিমান কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের ধন্যবাদ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন পুলিশ প্রশাসনে সিন্ডিকেটের দৌরাত্ম্য: অফিসার কেনাবেচার অভিযোগ ইরানের পিকঅ্যাক্স স্থাপনায় হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্সেনালের সেট-পিস রুখতে চেলসির অভিনব প্রস্তুতি: রাগবির ট্যাকল প্যাড ব্যবহারে আলোনসোর কৌশল

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩, আহত ১৯ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

সুদানের কৌশলগত গুরুত্বপূর্ণ এল-ওবেইদ শহরে একের পর এক ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। গত ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর শহরটিতে এটি অন্যতম ভয়াবহ ড্রোন হামলা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘাত চলছে। এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা একটি গুরুত্বপূর্ণ যুদ্ধকৌশলে পরিণত হয়েছে।

শহরের পূর্বাঞ্চলের আল-মাতার এলাকার এক বাসিন্দা জানান, হামলার ফলে অনেক বাড়ির ছাদ ধসে পড়েছে এবং বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি এএফপিকে বলেন, ‘কিছু বাড়ির অবস্থা দেখে মনে হয়েছে সেখানে কেউ বেঁচে থাকার সুযোগই পায়নি।’ 

শহরের কেন্দ্রস্থল আল-কুব্বা এলাকার আরেক বাসিন্দা জানান, নিহতদের মধ্যে তার এক চাচাতো ভাইও রয়েছেন। স্থানীয় হাসপাতালে সাতটিরও বেশি মরদেহ আনা হয়েছে বলে তিনি জানান।

এএফপিকে একটি চিকিৎসা সূত্র জানায়, প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে দুই শিশু ও তাদের মা বলে মনে করা হচ্ছে এমন এক নারীও রয়েছেন।

যুদ্ধজুড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করে আসা ‘ইমার্জেন্সি লইয়ার্স’ গ্রুপ জানিয়েছে, দক্ষিণ কর্ডোফান অঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহরে বুধবার সন্ধ্যায় হামলা শুরু হয় এবং তা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকে। হামলায় আবাসিক এলাকা, একটি জানাজা-পরবর্তী শোকসমাবেশ এবং খাদ্যসামগ্রী বহনকারী একটি ট্রাক লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

সংগঠনটির তথ্য অনুযায়ী জানা গেছে, হামলায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। তারা এই হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে। তবে এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে আরএসএফের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উত্তর কর্ডোফান রাজ্যের রাজধানী এল-ওবেইদ কয়েক মাস ধরে আরএসএফ বাহিনীর আংশিক অবরোধের মধ্যে রয়েছে। শহরটি দারফুর অঞ্চলে আরএসএফ নিয়ন্ত্রিত এলাকা এবং পূর্বাঞ্চলে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকার মধ্যে সংযোগ রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ রুটে অবস্থিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun