1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৩ জুন, ২০২৬

ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় এক ব্যক্তি নিহত এবং আরও অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন। 

ড্রোন হামলায় সৃষ্ট আগুন নেভাতে প্রায় একশ’ জন লোক কাজ করছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ক্রাসনোদার ক্রাই-এর গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ টেলিগ্রামে দেওয়া পোস্টে জানান, ‘ইউক্রেন রাশিয়ার তেমরিউক জেলায় হামলা ড্রোন হামলা চালিয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সমুদ্রবন্দরের একটি টার্মিনালে আগুন ধরে যায় এবং এক ব্যক্তি নিহত হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থলে জরুরি ও বিশেষায়িত সেবা সংস্থাগুলো কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun