1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

মার্কিন হামলায় ‘ট্রেন দে আরাগুয়া’র কুখ্যাত গ্যাং লিডারকে হত্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৩ জুন, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে দাবি করেছেন, ভেনেজুয়েলায় প্রতিষ্ঠিত আন্তঃদেশীয় অপরাধী চক্র ‘ট্রেন দে আরাগুয়া’র প্রধানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র একটি প্রাণঘাতী সামরিক অভিযান পরিচালনা করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, মার্কিন সামরিক বাহিনীর অভিযানে গ্যাংটির নেতা হেক্টর রুস্তেনফোর্ড গেরেরো ফ্লোরেস, যিনি ‘নিনো  গুয়েরেরো’ নামে পরিচিত, নিহত হয়েছেন। মার্কিন বাহিনীর এই ‘দ্রুত ও প্রাণঘাতী’ অভিযান ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত হয়েছে বলে জানান ট্রাম্প।
 
ভেনেজুয়েলার কর্তৃপক্ষের বলতে এখানে ট্রাম্প সম্ভবত ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন প্রশাসনের কথাই উল্লেখ করেছেন। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ করার পর থেকে ডেলসি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ট্রাম্প বলেন, ‘এর ফলে ট্রেন দে আরাগুয়ার সন্ত্রাসীরা আর ভেনেজুয়েলা কিংবা বিশ্বের অন্য কোনো স্থানে নিরাপদ আশ্রয় পাবে না। তবে হামলাটি কোথায় হয়েছে, সে সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টের সঙ্গে ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে সবুজ গাছপালায় ঘেরা একটি ভবনকে ওপর থেকে দেখা যায় এবং পরে বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ফুটেজে কোনো ব্যক্তিকে স্পষ্টভাবে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্র ‘ট্রেন দে আরাগুয়া’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই সংগঠনটি কলম্বিয়া, পেরু ও চিলিতেও সক্রিয় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun