1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সাত বিমা কোম্পানির ৩৭ কোটি টাকার দাবি পরিশোধ নিরাপত্তার আশঙ্কায় সন্তানদের স্কুল বদলালেন প্রিন্স হ্যারি ও মেগান প্রথমবার সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম শাহজালালে তল্লাশিতে ২২৩ কার্টন সিগারেট ও মোবাইল ডিসপ্লে জব্দ বোর্ডিং পাস নিয়েও ১০ মাসের শিশুকে বিমানে বাধা ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের যুক্তরাজ্য ছাড়ার ডাক: ওয়েস্টমিনস্টারের সময় ফুরিয়ে আসছে আজকের খেলার খবর ও আন্তর্জাতিক পরিস্থিতির উল্লেখযোগ্য ঘটনাবলী ময়মনসিংহ মেডিকেলে ৬ জনের মৃত্যুর খবরটি সঠিক নয় ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

বাগেরহাট কররী-ক্ষুদ্রচাকশ্রী মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৩ জুন, ২০২৬

জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী কররী-ক্ষুদ্রচাকশ্রী ফুটবল মাঠে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের (ভারপ্রাপ্ত) উপ পরিচালক ডা, প্রকাশ কুমার দেবনাথ। 

টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর শেখ জিহাদুজ্জামান জিহাদ।

টুর্নামেন্টের আয়োজক বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় শেখ কামরুজ্জামান ডাবলু’র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব নেতা খান আছাদ, বিএনপি নেতা আলিম হাওলাদার, মুন্না শেখ (মোহন) প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের

তিনি বলেন, আমি এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করি।

গুণাবলী বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun