1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি: ইরান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৩ জুন, ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি এখন আগের যেকোনো সময়ের চেয়ে খুব কাছাকাছি রয়েছে। 

এদিকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী পাকিস্তানও একটি বহু প্রতীক্ষিত সমঝোতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে প্রকাশ্যে, যুদ্ধরত পক্ষগুলোর আলোচনার অবস্থান এখনও অনেক দূরে রয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এমন একটি প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেছে, যা কথিতভাবে আলোচনার টেবিলে ছিল যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘রেড লাইন’ বা কঠোর অবস্থানের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন যে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু এরপরও আলোচনা দীর্ঘায়িত হয়েছে এবং ট্রাম্প বৃহস্পতিবারও একই দাবি করেন। 

তবে শুক্রবার তিনি তেহরানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর ট্রাম্প তেহরানকে অসৎ উদ্দেশ্যে অংশ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের দাবি করা বিষয়গুলো ‘লিখিতভাবে যে শর্তে সম্মতি হয়েছে, তার সঙ্গে কোনো সম্পর্কই নেই’।

তিনি আরও লেখেন, ‘এরা খুবই অসাধু লোক, যাদের সঙ্গে কাজ করা কঠিন। ওদের নিজেদের শুধরে নেওয়া উচিত এবং তা খুব দ্রুত।’

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বলেই মনে হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, সমঝোতা স্মারক বা চুক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে খুব কাছাকাছি। 

তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা উল্লেখ করেন। ইসলামাবাদে এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, ‘এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমের উচিত এর বিষয়বস্তু নিয়ে জল্পনা-কল্পনা করা থেকে বিরত থাকা।’

ট্রাম্পের  অভিযোগ অস্বীকার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ওয়াশিংটনের সঙ্গে ‘অধিকাংশ বিষয়ে’ একটি সমঝোতা হয়েছে।

তিনি আরও জানান, একটি চূড়ান্ত সমঝোতা নিশ্চিত করতে ইরানে বর্তমানে একটি বৈঠক চলছে।

বাকাই বলেন,  ‘আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি আছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun