1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার ফ্যাসিস্ট সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না : খায়রুল কবির খোকন প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন মারা গেছেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্য প্রতিমন্ত্রী কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বরিশালে খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশ  শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে : এ্যানি শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জাপানের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

জাপানের টোকিওর উত্তরাঞ্চলের কিতা ওয়ার্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার ফলে ভবনের উপরের তলা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। 

সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও শিক্ষককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

টেলিভিশন ফুটেজে দেখা যায়, টোকিওর উত্তরাঞ্চলীয় কিতা ওয়ার্ডের ওই বিদ্যালয়ে বেশ কিছু দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

টোকিও ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে শুরুতে শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে এএফপির এক প্রতিবেদক জানান, আগুন প্রায় নিভে গেছে বলে মনে হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun