1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ : অ্যাটর্নি জেনারেল ৫৮ দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি : বাণিজ্য মন্ত্রী  তিস্তার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে   অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন বোনের সম্পদ ও টাকা আত্মসাৎ করতে সময় নেয়নি আমজাদ হোসেন সরকারি ক্রয়ের ভুয়া আদেশ নিয়ে বিভ্রান্ত না হতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধ ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে : মন্ত্রী চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর : খাদ্য প্রতিমন্ত্রী

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত চুন ফ্যাক্টরি উচ্ছেদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

জেলার মাধবদী উপজেলার মহিষাসুরা ইউনিয়নের মেন্ডাতলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুন ফ্যাক্টরি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় ৫টি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল  মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মো. খালিদ হোসেন শিমুল জানান, গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেন্ডাতলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুন ফ্যাক্টরি শনাক্ত করা হয়। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, মাধবদী পৌরসভা ও স্থানীয় জনগণের সহযোগিতায় ফ্যাক্টরিটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং স্থাপনা ভেঙে দেওয়া হয়।

তিনি জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত এ ফ্যাক্টরির কারণে স্থানীয় বাসিন্দারা নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। অভিযান চলাকালে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় ৫টি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, মাধবদী পৌরসভা এবং নরসিংদী জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun