1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনার সুফল প্রাপ্তি নিশ্চিত: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে উপনীত হতে সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুফল প্রাপ্তি নিশ্চিত।

প্রতিমন্ত্রী আজ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কার্যক্রম উপজেলায় বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থানে থাকা অবস্থায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। অর্থনৈতিক সংকটের মধ্যেও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। সরকারের ঐকান্তিক প্রত্যাশা, জনগণ যেন ভালো থাকে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যেই আমরা কাজ করছি। এখানে কোন বিভাজন নেই। 

তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন সব কর্মসূচির সুফল দলমত নির্বিশেষে সবাই পাবেন। 

প্রতিমন্ত্রী বলেন, একটা উপজেলাতে সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন বরাদ্দ এবং বিভিন্ন কর্মসূচির সঠিক বাস্তবায়ন হলে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বেশী সময় প্রয়োজন হবে না। তবে এসব উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হতে হবে। সরকারি তহবিল আর প্রকল্প বাস্তবায়নের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ অবস্থান। এক্ষেত্রে গুণগতমানের বাস্তবায়ন কাজ নিশ্চিত করতে হবে। কোন রকমের দুর্নীতি গ্রহণযোগ্য নয়।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের আগামী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার মাধ্যমেই আমরা মেধাবী জাতি গঠন করতে চাই। প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানের ওপর সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদকের ভয়াল ছোবলের হাত থেকে তাদেরকে রক্ষা করতে হবে। তারা যেন বোঝা না হয়, পরিবার ও রাষ্ট্রের সম্পদে পরিণত হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগজ্ঞ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun