1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচি ইসলামিক ফাউন্ডেশনের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী ১ লাখ ২ হাজার ৪০০টি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এ লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ের কার্যালয়, মডেল মসজিদ, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক মিশন কেন্দ্র, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা এবং গণশিক্ষা কেন্দ্রগুলোতে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের ২১৪তম মাসিক সমন্বয় সভায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের আটটি মহানগরে প্রতিটিতে ৩০০টি করে মোট ২ হাজার ৪০০টি বৃক্ষরোপণ করা হবে।

এছাড়া দেশের ৫০০টি উপজেলায় প্রতিটি উপজেলায় ২০০টি করে মোট ১ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে সারাদেশে মোট ১ লাখ ২ হাজার ৪০০টি গাছ রোপণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃক্ষরোপণ কার্যক্রম শুধু পরিবেশ সংরক্ষণেই ভূমিকা রাখবে না, বরং জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সবুজ বাংলাদেশ গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়ক হবে।

মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে।

একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোকে বৃক্ষরোপণের সচিত্র প্রতিবেদন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এ নির্দেশনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও জেলা কার্যালয়ের উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া বিষয়টি অবহিতকরণের জন্য ফাউন্ডেশনের সচিব, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এবং মহাপরিচালকের একান্ত সচিবকেও অনুলিপি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাকেন্দ্রভিত্তিক ব্যাপক এই বৃক্ষরোপণ কর্মসূচি একদিকে দেশের পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। অন্যদিকে সরকারের সবুজায়ন উদ্যোগকে আরও শক্তিশালী করবে।

বিশেষ করে মসজিদ ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের মধ্যে পরিবেশবান্ধব আচরণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun