1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

অস্ত্র ও মাদক কারবারি ‘অটো সজল’সহ চারজন রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় সজল ওরফে ‘অটো সজল’ ও তার তিন সহযোগীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। 

এর মধ্যে অস্ত্র মামলায় চার দিন ও মাদক মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে নেওয়া অপর তিনজন হলেন-বাপ্পী, হানিফ ও মোছা. শামসুন্নাহার।

আজ শুক্রবার (১৯ জুন) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য অস্ত্র মামলায় সাত দিন ও মাদক মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অস্ত্র মামলায় চার দিন ও মাদক মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গেন্ডারিয়া থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মশিউর রহমান সোহান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, হেরোইন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সজল পুলিশের কাছে স্বীকার করেন, স্বামীবাগের একটি ভাড়া বাসায় অস্ত্র ও মাদক মজুদ রেখেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরিতে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।সজল দীর্ঘদিন ধরে অস্ত্র সরবরাহ ও মাদক কারবারের সঙ্গে জড়িত। পেশায় তিনি একটি পরিবহনের হেলপার হলেও আড়ালে এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

এ ঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun