1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ, মালাক্কাসহ গুরুত্বপূর্ণ প্রণালীগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার স্থায়ী বাঁধ নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা গঙ্গাচড়াবাসীর রাঙ্গামাটিতে বন্যাদুর্গত প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ উত্তর আমেরিকায় বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটিরও বেশি দর্শক পিঁপড়া দিয়ে তৈরি শরবত পরিবেশন: দক্ষিণ কোরিয়ার রেস্তোরাঁ মালিকের কারাদণ্ডের ঝুঁকি ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ বাগেরহাটে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে সংবাদ সম্মেলন

রাশিয়ার হামলায় ইউক্রেনে হতাহত ১০

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

রাশিয়া ইউক্রেনের খারকিভ শহরে বিমান হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় এক নারী নিহত ও আরও নয় জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ও কিয়েভ একে অপরের ওপর হামলা জোরদার করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানান, শনিবার ভোরে একটি ‘গাইডেড এয়ারিয়াল বোমা’ শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে ধ্বংসস্তূপের নিচে একজন নারী আটকা পড়েন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘উদ্ধার অভিযান চলাকালে ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।’

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, খারকিভের খোলোদনোহিরস্কি জেলায়  রাশিয়ার  হামলায় নয় জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এছাড়া দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, জেলেনিভকা এলাকায় একটি ড্রোন হামলায় ৭২ বছর বয়সী এক নারী আহত হয়েছেন।

খেরসনের কোরাবেলনি জেলায় আরও তিন জন ড্রোন হামলায় আহত হন বলে জানানো হয়েছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সকালে জানিয়েছে, সারারাত দেশজুড়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১৮৭টি ড্রোন ভূপাতিত করেছে।

মস্কোর ওপর ইউক্রেনের পরিচালিত সবচেয়ে বড় ড্রোন হামলার মাত্র দুই দিন পর, এই ড্রোন হামলাগুলো ঘটেছে। 
ওই হামলায় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একটি বড় তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয় ও দেশের বৃহত্তম বিমানবন্দরের লোকজনকে সরিয়ে নিতে বাধ্য  হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun