1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল যশোরে ৩১টি স্বর্ণের বার জব্দ, আটক ২ বিউটিফিকেশন ব্যবসায় শরীয়তপুরের সায়মা আক্তার স্বাবলম্বী নাটোরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ নেত্রকোণায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে অনুদান বিতরণ  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ সদস্য নিহত 

জাতীয় প্রেসক্লাবে আল মুজাহিদীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

একুশে পদক প্রাপ্ত কবি, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর তৃতীয় নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর ১২টা ১২ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় জাতীর প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি একেএম মহসীন, কার্যনির্বাহী সদস্য শাহীন হাসনাতসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।

এছাড়া জানাজায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, যুগান্তর সম্পাদক ও ডিইউজে’র সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার ও বিএফইউজ’র সাবেক সভাপতি এম আবদুল্লাহ প্রমুখ অংশ নেন।

জানাজা শেষে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি ও জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

এ সময় কবির পরিবারের সদস্য ও ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 

দুর্দান্ত এক কাব্যময় জীবন কাটানো কবি আল মুজাহিদীর মরদেহ জানাজার জন্য ভক্ত ও সহকর্মীদের মাঝে আনা হলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় পুরো প্রেসক্লাব জুড়ে।

এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আল মুজাহিদীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে হাজারো মানুষ, ভক্ত অনুরাগীরা কবির কফিনে শেষ বারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁকে শেষ বিদায় জানান।

গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান রবের ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে পাড়ি জমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

আল মুজাহিদী দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪০ সালের ১৯ জুন, টাঙ্গাইলে। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 

রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর কুড়িটির অধিক কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। তিনি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প ও শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun