1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ, মালাক্কাসহ গুরুত্বপূর্ণ প্রণালীগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার স্থায়ী বাঁধ নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা গঙ্গাচড়াবাসীর রাঙ্গামাটিতে বন্যাদুর্গত প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ উত্তর আমেরিকায় বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটিরও বেশি দর্শক পিঁপড়া দিয়ে তৈরি শরবত পরিবেশন: দক্ষিণ কোরিয়ার রেস্তোরাঁ মালিকের কারাদণ্ডের ঝুঁকি ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ বাগেরহাটে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে সংবাদ সম্মেলন

ডুমুরিয়ার গুচ্ছগ্রামের ক্ষতিগ্রস্তদের চাল ও আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

নদী খননের মাটিতে ক্ষতিগ্রস্ত জেলার ডুমুরিয়া উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের ৬৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও চাল বিতরণ করা হয়েছে। 

খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি গতকাল শনিবার (২০ জুন) বিকালে উপজেলার কাঠালতলা গুচ্ছগ্রামে এ সহায়তা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। তিনি ক্ষতিগ্রস্তসহ সাধারণ মানুষের সব ধরনের সমস্যা নিরসনে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

আলি আসগার লবি বলেন, ‘মানুষের দুঃখ দুর্দশায় বর্তমান সরকার সব সময় পাশে থাকবে। আমরা জনগণের সেবক হতে চাই। যে-কোনো দুর্যোগ সমস্যা মোকাবেলায় আপনারা যখনই আমাকে ডাকবেন তখনই আমি আপনাদের পাশে ছুটে আসব। ’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ সংসদ সদস্যদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি সেই নির্দেশ পালন করছি।’ 

এ সময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার, সহকারী কমিশনার (ভূমি), ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ আহ্বায়ক আব্দুল্লাহিল কাফি সখা, যুবদল নেতা বেলাল উদ্দিন ও সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun