1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ, মালাক্কাসহ গুরুত্বপূর্ণ প্রণালীগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার স্থায়ী বাঁধ নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা গঙ্গাচড়াবাসীর রাঙ্গামাটিতে বন্যাদুর্গত প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ উত্তর আমেরিকায় বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটিরও বেশি দর্শক পিঁপড়া দিয়ে তৈরি শরবত পরিবেশন: দক্ষিণ কোরিয়ার রেস্তোরাঁ মালিকের কারাদণ্ডের ঝুঁকি ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ বাগেরহাটে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২২ জুলাই, ২০২৬

‘শিশু অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হই; অনলাইন যৌন নির্যাতন ও শোষণমুক্ত ডিজিটাল পরিবেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ‘ইনসিডিন বাংলাদেশ’ এনজিওর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘ইউ-স্পিক আপ’ প্রকল্প। প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহযোগিতায় ছিল তেরে দেস হোমস নেদারল্যান্ডস। 

অনুষ্ঠান পরিচালনা করেন ইনসিডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী রাফিউল আলী। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকল্প কর্মকর্তা মো. মঈন খান, উপস্থিত ছিলেন প্রজেক্ট কর্মকর্তা কল্যাণী চাকমা, শিশু প্রতিনিধি আরেফিন সরদার ও নাফিসা ইয়াসমিনসহ সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তথ্য-প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে অনলাইন যৌন নির্যাতন, শোষণ, সাইবার বুলিং ও বিভিন্ন ধরনের ডিজিটাল ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, গণমাধ্যম এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, শিশুদের জন্য নিরাপদ, সচেতন ও অধিকারভিত্তিক ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে শিশুদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে শিক্ষা প্রদান এবং অনলাইন অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun