বৃহস্পতিবার ২৩/৭/২০২৬ ইং দুপুর ২ ঘটিকায় জেলা এনএসআই গাজীপুর কার্যালয় তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ০৪ নং ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকার এ. বি এন্টারপ্রাইজ নামক নকল ফোম উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানের মালিক আল আমিন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ও ৫৩ ধারায় ৬০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়াও ২২ টি কোম্পানির নামে ফোম তৈরী সিল জব্দ করা হয়
২।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ০২ নং ওয়ার্ডের লোহাকৈর এলাকায় বেকারী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মদিনা বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়
ভ্রাম্যমান আদালত কর্তৃক অনুমোদনহীন ভাবে বেকারী পণ্য তৈরী নিম্নমানের উপকরণ ব্যবহার অভিযোগে মালিক মোঃ সাইদুর রহমান কে ওজন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪০১৩২(১) এর ৪১ও ৪৮ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
৩।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ০২ নং ওয়ার্ডের লোহাকৈর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়
ভ্রাম্যমান আদালত কর্তৃক অনুমোদনহীন ভাবে নাটোরের কাঁচাগোল্লা সন্দেশ তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহার অভিযোগে মালিক রফিকুল ইসলাম কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা ও ওজন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪ ও ৫৫ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়াও ২৪/২৫ কাটুন সন্দেশ জব্দপূর্বক বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সালেহুর রহমান।