1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

রাজবাড়ীতে মাসিক সমন্বয় সভায় জনসেবার মানোন্নয়নের তাগিদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

জেলার মাসিক সমন্বয় সভায় জনসেবার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক। আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সমন্বয় সভায় তিনি এ তাগিদ দেন।

এলাকার সার্বিক উন্নয়ন কর্মকা-ের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রমের সমন্বয় এবং জনসেবার মানোন্নয়নে করণীয় নির্ধারণে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। সভায় স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সরবরাহ, নারী ও শিশু উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

বক্তারা সরকারি সেবার মান আরও উন্নত করা, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক আফরোজা পারভীন জেলার উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। 

তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ে সেবার মান আরো বৃদ্ধি করতে হবে।’

সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং উন্নয়ন কর্মকা- আরও গতিশীল করতে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ তুলে ধরেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের জেলা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীদুল ইসলাম, রাজবাড়ী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. মামুনুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun