1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

ধর্মঘট প্রত্যাহার করলেন মেক্সিকোর শিক্ষকরা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

বেতন ও পেনশন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত মেক্সিকোর একদল শিক্ষক শনিবার ২০ দিনের সড়ক অবরোধ আন্দোলনের পর, তাদের বিক্ষোভ ধর্মঘট প্রত্যাহার করেছেন। 

এই সময়ে তারা দেশটির রাজধানীতে বিশ্বকাপ সম্পর্কিত অনুষ্ঠান ব্যাহত করারও চেষ্টা করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শিক্ষক ইউনিয়ন সিএনটিই’র প্রতিনিধি পেদ্রো হার্নান্দেজ সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা আমাদের শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছি, কারণ আমরা আমাদের শিক্ষার্থীদের, তাদের সম্প্রদায় ও অভিভাবকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতির সম্মান করতে চাই।’

তিনি আরও বলেন, ‘তবে সরকার আমাদের এই আন্দোলন টলাতে পারেনি। এই লড়াই চলবে এবং এই লড়াইয়ে অবশ্যই সফল হতে হবে।’

সিএনটিই’র একটি বিচ্ছিন্ন অংশ গত মাসে সড়ক অবরোধ ও বিশৃঙ্খল বিক্ষোভ করে বেতন বৃদ্ধি ও পেনশন সংস্কারের দাবি জানায়। 

তবে কর্তৃপক্ষ এসব দাবি বাস্তবায়ন করা অসম্ভব বলে উল্লেখ করেছে।

দেশটির পুলিশ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম এলাকায় বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেয়। এই স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে গত ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচও হয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনী শিক্ষকদের জোকালো স্কয়ারেও যেতে বাধা দেয়। এটি মেক্সিকোর সবচেয়ে বড় জনসমাবেশস্থল, এখানে বিশ্বকাপের ‘ফ্যান ফেস্ট’ আয়োজন করা হচ্ছে।

প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানান, তার সরকার কোনো উস্কানিতে সাড়া দেবে না। 

তিনি  সমস্যা সমাধানে আলোচনার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun