1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

রাশিয়া ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক ও পোলতাভা অঞ্চলে হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় তিন জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

গত কয়েক সপ্তাহে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনা কার্যত স্থবির অবস্থায় থাকায়, মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে হামলা আরও জোরদার করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দার গানঝা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ওই অঞ্চলের তিনটি জেলায় রুশ হামলায় এক ব্যক্তি নিহত এবং নয়জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, সাম্প্রতিক রুশ হামলায় মৃত ব্যক্তি নিকোপোল অঞ্চলের ৭০ বছর বয়সী নারী। 

পোলতাভা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ভিটালি দিয়াকিভনিচ জানান, শনিবার সন্ধ্যায় রাশিয়ার একটি হামলায় দুই জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয় জন শিশু রয়েছে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতে ইউক্রেনের ২৩৯টি ড্রোন ভূপাতিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun