1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে সেপটিক ট্যাংকের ওপর কক্ষ, বিস্ফোরণে প্রাণ গেল ভাড়াটিয়ার দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি

ইউক্রেনগামী মালবাহী জাহাজে রুশ ড্রোন হামলায় নিহত ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

ইউক্রেনগামী একটি মালবাহী জাহাজে রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা সোমবার এ তথ্য জানিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত বন্ধে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা কার্যত স্থবির হয়ে থাকলেও সাম্প্রতিক  মস্কো ও কিয়েভ পরস্পরের ওপর হামলা জোরদার করেছে। 

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কুলেবা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘ড্রোন হামলায় পানামার পতাকাবাহী একটি জাহাজে আগুন ধরে যায়। এতে এক নাবিক নিহত হয়েছেন। তিনি ৫৮ বছর বয়সী একজন রাঁধুনি ও মিসরের নাগরিক।’

তিনি জানান, তুরস্ক ও ভারতের নাগরিকসহ আট জন নাবিক লাইফ রাফটে করে প্রাণে রক্ষা পান। 

হামলায় জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি সমুদ্রে চলাচলের সক্ষমতা হারিয়েছে।

ইউক্রেনীয় নৌবাহিনী জানায়, ড্রোন হামলার পর পানামার পতাকাবাহী তুরস্কের মালবাহী জাহাজ ‘ভিকট্রেস’-এ ব্যাপক অগ্নিকা- ঘটে।

নৌবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেছে, ‘এই ঘটনা আবারও প্রমাণ করে যে রুশ ফেডারেশন আন্তর্জাতিক সামুদ্রিক আইনের নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং বেসামরিক নৌপরিবহনের জন্য হুমকি সৃষ্টি করছে।’

কুলেবা জানান, রাশিয়া পালাউ ও বেলিজের পতাকাবাহী আরও কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে। তবে সেখানে কেউ হতাহত হয়নি।

রাশিয়ায় সোমবার ড্রোন হামলার আশঙ্কায় মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয় বিমান চলাচল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun