1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে কানাডার পাল্টা আঘাত: ১৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ দায়িত্ব নেওয়ার পর প্রতিটি অপরাধের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, বহিষ্কারের প্রক্রিয়া শুরু মেহেরপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে জখম: অভিযোগে জড়িত ব্যক্তি যুবক আটক অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়, ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালুর সম্ভাবনা: বাস্তব নাকি নিছক কল্পনা? শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশর সই করল চার চুক্তি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় সেবাপ্রার্থী ৩৬৭ জন রোগীর মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ নগরীর বাঘমারা নগর মাতৃসদন কেন্দ্রে সিটি কর্পোরেশনের ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এ চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসাবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। 

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, বিএনএসবি চক্ষু হাসপাতালের সমন্বয়ক মো. শরীফুজ্জামান পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।  

ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে মোট ১২ সদস্যের একটি দল এ চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করেন। এ সময় সেবা গ্রহীতাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজন অনুযায়ি ওষুধ ও চশমা বিতরণ করা হয়। 

বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার মো. জুয়েল জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ক্যাম্পেইনে ৩৬৭ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৫ জনকে চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করে প্রযোজনীয় পরামর্শ ও ওষুধ দেওয়া হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের অপারেশন করা হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জানান, অব্জল ভিত্তিক ৫টি করে ওয়ার্ড ভাগ করে পর্যায়ক্রমে সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন করা হবে। এর মধ্যে কেউ বাদ পড়লে কেন্দ্রীয়ভাবে তাদের সমন্বয় করে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun