1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

ন্যাটোর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ট্রাম্পের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় ন্যাটোর সদস্য দেশগুলো পর্যাপ্ত সমর্থন দেয়নি। এর প্রতিক্রিয়ায় ভবিষ্যতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রও ন্যাটোভুক্ত দেশগুলোকে সহায়তা নাও করতে পারে।

সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছি। কিন্তু যখন ছোটখাটো কোনো বিষয়ে আমাদের সহযোগিতা প্রয়োজন হয়, তখন ন্যাটো মিত্ররা সহায়তা  করতে অনাগ্রহ দেখায়, তারা সহায়তা করতে চায় না।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি আরও বলেন, ‘এ ধরনের কথা বলা বোকামি। কারণ আমরাও চাইলে তাদের একই কথা বলতে পারি, আর হয়তো বলবও।’

ন্যাটো জোটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকা সত্ত্বেও আগামী মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun