1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত মহাসড়ক অবরোধের চেষ্টায় শ্রীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর সাথে অসদাচরণের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত পোশাক শ্রমিকের মজুরি: মালিকের ১৫,৭০০ আর শ্রমিকের ২২ হাজার টাকা দাবি টাঙ্গাইলের ধনবাড়ীতে ৮০ কৃষকের মাঝে ব্রি উদ্ভাবিত ৮০০ কেজি ধানবীজ বিতরণ গাজীপুরে বিভিন্ন স্থানে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাব ও নথিপত্রে আগুন ভোলা হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে আমরণ অনশনে যুবকরা প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতে সফর সংক্ষিপ্ত করে ফিরছেন শফিকুর রহমান ২৬ নভেম্বর থেকে শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড

সরকারি ক্রয়ের ভুয়া আদেশ নিয়ে বিভ্রান্ত না হতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ‘সরকারি ক্রয় আদেশ’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। 

আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক মাধ্যমে প্রচারিত এ ধরনের ভুয়া সরকারি ক্রয় আদেশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে। তাই সকলকে এ ধরনের অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খাদ্য অধিদপ্তরের নামে একটি তথাকথিত ‘সরকারি ক্রয় আদেশ’ প্রচার করা হচ্ছে, যেখানে ভারত থেকে এক লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির বিষয়ে কথা উল্লেখ করা হয়েছে।

সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত এই সরকারি ক্রয় আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর। খাদ্য মন্ত্রণালয় অথবা খাদ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনো ক্রয় আদেশ জারি করা হয়নি এবং এই স্মারক নম্বর, তথ্য, ভাষা ও উপস্থাপনা সরকারি নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি কথিত পত্রটি খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তরের ক্রয় প্রক্রিয়ার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়।

এতে আরও বলা হয়, খাদ্য মন্ত্রণালয় অথবা খাদ্য অধিদপ্তরের যেকোনো নীতিগত সিদ্ধান্ত, ক্রয় কার্যক্রম বা সরকারি আদেশের তথ্য শুধুমাত্র মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনুমোদিত ওয়েবসাইট থেকে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভুয়া তথ্য প্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun