1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

লিবিয়ার এক কারাগারের সাবেক প্রধানকে ৭ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কারাগারে বন্দিদের নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক কুখ্যাত কারাগারের সাবেক পরিচালককে সাত বছর চার মাসের কারাদণ্ড দিয়েছে লিবিয়ার একটি আদালত। দেশটির প্রসিকিউশন বিভাগ এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতীয় প্রসিকিউটর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিযুক্ত ওসামা আলমাসরি নাজিমকে বন্দিদের ওপর নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক আচরণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।’

রোববার রাতে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, তাকে সাত বছর চার মাসের কারাদ- দেওয়া হয়েছে।

অভিযুক্ত ওসামা আলমাসরি নাজিম ত্রিপোলির বিচারিক পুলিশের প্রধান ছিলেন এবং রাজধানীর বিমানবন্দর সংলগ্ন মিতিগা কারাগারের দায়িত্বে ছিলেন।

তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’র পক্ষ থেকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 

গত বছরের নভেম্বর থেকে তিনি লিবিয়ার হেফাজতে রয়েছেন।

গত বছর ইতালিতে গ্রেফতার হওয়ার পর, কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই তাকে মুক্তি দেওয়া হয় এবং ইতালীয় সরকারের একটি ভাড়া করা বিমানে লিবিয়ায় ফেরত পাঠানো হলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun