1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগর হাসপাতালে রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা চুরি কোনাবাড়ীতে বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা; অভিযুক্ত আটক, ধামাচাপা দেওয়ার চেষ্টায় গণধোলাইয়ের শিকার বাড়ির মালিক বিগত অর্থবছরে ভ্যাট বাবদ ১,৪১,৫৮৬ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে : মন্ত্রী  শেরপুর পৌরসভার জন্য ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা  রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি বাজেটে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় বিশেষ প্রস্তুতি : অর্থমন্ত্রী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য থ্রি-আর কৌশল বাস্তবায়ন করছে সরকার : অর্থমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যে উপসাগরীয় অঞ্চল সফরে রুবিও বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারি ক্রয়ের ভুয়া আদেশ নিয়ে বিভ্রান্ত না হতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ‘সরকারি ক্রয় আদেশ’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। 

আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক মাধ্যমে প্রচারিত এ ধরনের ভুয়া সরকারি ক্রয় আদেশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে। তাই সকলকে এ ধরনের অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খাদ্য অধিদপ্তরের নামে একটি তথাকথিত ‘সরকারি ক্রয় আদেশ’ প্রচার করা হচ্ছে, যেখানে ভারত থেকে এক লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির বিষয়ে কথা উল্লেখ করা হয়েছে।

সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত এই সরকারি ক্রয় আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর। খাদ্য মন্ত্রণালয় অথবা খাদ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনো ক্রয় আদেশ জারি করা হয়নি এবং এই স্মারক নম্বর, তথ্য, ভাষা ও উপস্থাপনা সরকারি নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি কথিত পত্রটি খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তরের ক্রয় প্রক্রিয়ার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়।

এতে আরও বলা হয়, খাদ্য মন্ত্রণালয় অথবা খাদ্য অধিদপ্তরের যেকোনো নীতিগত সিদ্ধান্ত, ক্রয় কার্যক্রম বা সরকারি আদেশের তথ্য শুধুমাত্র মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনুমোদিত ওয়েবসাইট থেকে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভুয়া তথ্য প্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun