1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ, মালাক্কাসহ গুরুত্বপূর্ণ প্রণালীগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার স্থায়ী বাঁধ নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা গঙ্গাচড়াবাসীর রাঙ্গামাটিতে বন্যাদুর্গত প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ উত্তর আমেরিকায় বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটিরও বেশি দর্শক পিঁপড়া দিয়ে তৈরি শরবত পরিবেশন: দক্ষিণ কোরিয়ার রেস্তোরাঁ মালিকের কারাদণ্ডের ঝুঁকি ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ বাগেরহাটে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে সংবাদ সম্মেলন

ভবিষ্যতের বিশ্বকাপেও হাইড্রেশন বিরতি রাখা হতে পারে : ইনফান্তিনো

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, চলতি বিশ্বকাপে খেলার মধ্যে অতিরিক্ত বিরতি নিয়ে সমালোচনা থাকলেও ভবিষ্যতের বিশ্বকাপগুলোতেও হাইড্রেশন বিরতি চালু রাখার বিষয়টি ফিফা বিবেচনা করবে।

প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে দেওয়া এই বিরতিগুলোর পক্ষে অবস্থান নিয়ে মঙ্গলবার ইনফান্তিনো বলেন, এগুলো দর্শকদের জন্য হয়তো আরও বেশি বিনোদনও এনে দিচ্ছে।

তিনি জানান, “এই অভিজ্ঞতার ভিত্তিতে” ভবিষ্যৎ টুর্নামেন্টে কী করা হবে, তা ফিফা বিশ্লেষণ করবে। তবে বিরতিগুলোকে গোপনে বিজ্ঞাপন প্রচার বা আমেরিকান ধাঁচের টাইমআউট চালুর উপায় হিসেবে সমালোচনা করা হলেও ইনফান্তিনোর মতে, এগুলোর ইতিবাচক প্রভাব রয়েছে।

তিনি বলেন, “হয়তো কোচরা কিছু পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করতে পারেন, কিছু ভুল সংশোধন করতে পারেন। খেলোয়াড়রা সামান্য বিশ্রাম পায় এবং আবার পূর্ণ গতিতে খেলায় ফিরতে পারে। এটা কি খারাপ? হয়তো ভালোও হতে পারে।”

ইনফান্তিনো আরও বলেন, বর্তমান বিশ্বকাপে ম্যাচগুলোর তীব্রতা ছিল অসাধারণ, “এ ধরনের টুর্নামেন্টে আমরা আগে কখনো ৯০ মিনিটজুড়ে এত উচ্চ তীব্রতায় খেলা দেখিনি। ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত খেলোয়াড়রা আক্রমণ চালিয়ে যাচ্ছে। হয়তো, নিশ্চিতভাবে না হলেও, এই ছোট বিরতিগুলো খেলোয়াড়দের নতুন উদ্যমে মাঠে ফিরে নিজেদের সেরাটা দেখাতে সাহায্য করছে।”

বিনোদনের দিক থেকে বিশ্বকাপটি ইতোমধ্যেই সফল হয়েছে। গোল হচ্ছে রেকর্ড গতিতে, আর লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আর্লিং হারান্ডের মতো তারকারা দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন।

এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কুরাসাও, কেপ ভার্দেও মত দলগুলো চমক দেখিয়েছে। টুর্নামেন্ট ৩২ দল থেকে ৪৮ দলে সম্প্রসারণের ফলে মান কমে যাবে- এমন আাশঙ্কাও অনেকাংশে ভুল প্রমাণিত হয়েছে।

তবে সবচেয়ে বড় বিতর্কের বিষয় ছিল আবহাওয়া বা ভেন্যু যাই হোক না কেন, সব ম্যাচেই বাধ্যতামূলকভাবে হাইড্রেশন বিরতি রাখা।

প্রতি অর্ধের প্রায় ২২ মিনিটের মাথায় খেলা থামানো হলে দর্শকদের কাছ থেকে জোরালো দুয়ো শোনা গেছে। বিশেষ করে ছাদ ও শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম যেমন মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোতে এই প্রতিক্রিয়া বেশি দেখা গেছে।

তবে ইনফান্তিনোর মতে, প্রতিযোগিতায় সমতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত জরুরি ছিল। তিনি বলেন, “যদি শুধু খুব গরম আবহাওয়ার ম্যাচগুলোতে হাইড্রেশন বিরতি দেওয়া হতো আর অন্য ম্যাচগুলোতে না দেওয়া হতো, তাহলে কিছু কোচ বা দলের জন্য সুবিধা বা অসুবিধা তৈরি হতো। কেন একজন কোচ শুধু গরম আবহাওয়ার কারণে ম্যাচে প্রভাব বিস্তারের অতিরিক্ত সুযোগ পাবেন, অথচ অপেক্ষাকৃত কম গরম আবহাওয়ার ম্যাচে সেই সুযোগ পাবেন না?”

এছাড়া ইনফান্তিনো জোর দিয়ে বলেন, টেলিভিশন সম্প্রচারকারীরা বিরতির সময় বিজ্ঞাপন দেখালেও ফিফা এর ফলে কোনো অতিরিক্ত অর্থ উপার্জন করছে না। কারণ হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নেওয়ার আগেই সম্প্রচার-সংক্রান্ত চুক্তিগুলো সম্পন্ন হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun