1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালুর সম্ভাবনা: বাস্তব নাকি নিছক কল্পনা? শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশর সই করল চার চুক্তি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে আরও বেপরোয়া হওয়ার ঝুঁকিতে ইরান ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তার মাঝে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চূড়ান্ত বাংলাদেশের চট্টগ্রামের পাহাড় ও সরকারি জমি দখল: বরইতলীতে পরিকল্পিত ভূমিদস্যুতার চিত্র না ফেরার দেশে কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন ঢাকা-যশোর রুটে আবারও ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে আজ তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন।

সাক্ষাতকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিগত দুই দশকে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বিস্তার লাভ করেছে। বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দুই দেশের সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্পিকার বলেন, বর্তমান দুই দেশের মধ্যে কমপ্রিয়েন্সিভ ইকনোমিক পাটনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা এগিয়ে চলছে। সংসদীয় পর্যায়ে সহযোগিতা আরো জোরদার করবে।

তিনি বলেন, বাংলাদেশ ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে ইলেক্ট্রনিক পণ্য সমূহের শুল্পমুক্ত আমদানীর সুযোগ প্রদান করার মাধ্যমে বাংলাদেশে ইলেক্ট্রনিক ইন্ডাস্ট্রি স্থাপনে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা প্রয়োজন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এসময় স্যামসাংসহ যেসব কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করছে তাদেরকে বাংলাদেশ সরকার প্রদত্ত আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য স্পিকারের মাধ্যমে বাংলাদেশের সরকারকে অনুরোধ জানান। তিনি ‘জাতীয় যন্ত্রপাতি পরিচিতি নিবন্ধন’ বাস্তবায়নে এদেশের সহযোগিতা কামনা করেন।

স্পিকার কোরিয়ায় বর্তমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে অব্যাহত সহযোগিতা প্রদানের জন্য দক্ষিণ কোরিয়ান সরকারের প্রতি কৃজ্ঞতা জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে মানবসম্পদ বিনিময়, আন্তঃসংসদীয় বিদ্যমান সহযোগিতা আরও গভীর বিস্তৃত এবং বহুমাত্রিক করার আশাবাদ ব্যক্ত করেন।

স্পিকার এসময় ভোলায় গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন ও ইউরিয়া সার কারখানা নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেন।

সাক্ষাতকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun