1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রোববার ভোরে রাজধানী কিয়েভে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ফলে কিয়েভে বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজধানীর মেয়র ভিতালি ক্লিটসকো টেলিগ্রামে লিখেছেন, ‘রাজধানীতে আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা করছে। তিনি সবাইকে আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছেন।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপি সাংবাদিকরা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে একাধিক ঝলকানি দেখেছেন।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভলগোগ্রাদ ও বেলগোরোদ এবং মস্কো-নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের হরলিভকায় ইউক্রেন হামলা চালানোর পর এই ঘটনাটি ঘটল।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় তিন জন নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun