1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

জেলায় ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। 

আজ রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৯ টি উপজেলা ও ১ টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী ৩৮ হাজার ৫০০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯৪ হাজার ৫ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 

এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদেরও এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৫০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬১ শিশু রয়েছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বাসস’কে জানান, জেলার দুর্গম চরাঞ্চলের শিশুদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। চরাঞ্চলের ২ শতাধিক কেন্দ্রের মাধ্যমে সেখানকার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা হচ্ছে। পুরো জেলায় মোট ২ হাজার ৭০টি কেন্দ্রের মাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কার্যক্রমে ৪ হাজার ১৩৬ জন স্বেচ্ছাসেবী এবং ২৪০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে জন্য মাঠপর্যায়ে স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun