1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১,১৩,৪৭৯ জন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
DinajpurTV Bangladesh News

চলতি বছর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মোট ১,১৩,৪৭৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন বাসস’কে জানান, সারাদেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে একযোগে আজ সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে।

এইচএসসি পরীক্ষা-২০২৬ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্টদের জানানোর জন্য বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং উপ পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামাণিক জানান, বোর্ডের অধীনে উত্তরের ৮টি জেলার ২১৩টি কেন্দ্রে ৬৬৫টি কলেজের পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

অবাধ, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অসদুপায় ও অনিয়ম রোধ করতে কলেজের শিক্ষকদের নিয়ে ভিজিল্যান্স দলও গঠন করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, গাইবান্ধা জেলার ৩০টি কেন্দ্রে মোট ১৬,১০৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun